কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে খাদ্যসামগ্রী উৎপাদন ও ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স পাওয়ার বেকারির স্বত্বাধিকারী রুহুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ইউএনও পাপিয়া সুলতানা জানান, অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে অভিযান এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.