সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে নাশকতার মামলায় বেনজির আহমেদ (২৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার মুসলিমপাড়া গ্রাম থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে কাজিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বেনজির আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘী কবিপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ২০২৪ সালের ৩ আগস্ট কাজিপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বেনজিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি আরও জানান, বেনজিরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.