কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মীম উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তার প্রয়াত বাবা নুরুল বাশার মিয়া আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি মীম।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.