বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতারণা ও স্বর্ণের দোকান লুটের অভিযোগে শেখ ফরিদ নামে এক ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শেখ ফরিদ প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি জোরপূর্বক জমি দখল ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ীর স্বর্ণের দোকান লুটের সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, শেখ ফরিদের কর্মকাণ্ডে একাধিক ভুক্তভোগী পরিবার ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে শেখ ফরিদ ও তাঁর কথিত আশ্রয়দাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী উৎপল মহন্ত, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ছাত্র অধিকার পরিষদের নেতা সা’দ আহমেদ রাজু ও ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহ।
তবে এসব অভিযোগের বিষয়ে শেখ ফরিদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.