শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত এক ব্যক্তিকে সরকারি ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে এ চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) শ্যামনগর উপজেলার বাবুরা ইউনিয়নের বাসিন্দা বাবলু গাজীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন বন সংরক্ষক ইমরান আহমেদ। বাবলু গাজী ২০২৬ সালের মে মাসে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা ক্যাম্পের পায়রাটুনি খালে বাঘের আক্রমণে আহত হন।
এ সময় খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এ হাসানুর রহমান উপস্থিত ছিলেন।
চেক বিতরণকালে বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, বনসংলগ্ন এলাকার মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার পাশে রয়েছে। লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.