ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিশিষ্ট কবি ও সাহিত্যিক গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) শৈলকুপা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন, কবি গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন, কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খানুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় কবি গোলাম মোস্তফার জীবন, সাহিত্যকর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, আয়োজনের মাধ্যমে কবির স্মৃতি সংরক্ষণ, তাঁর সাহিত্যকর্মের প্রচার এবং শৈলকুপার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.