নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫০ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনে জেলা পরিষদের এ সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খাতের ১৫০ জন উপকারভোগীর হাতে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.