নবধারা ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আট শিক্ষার্থী দুটি ডকুমেন্টারি নির্মাণের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা পেয়েছেন। বিভাগের ‘ডকুমেন্টারি রাইটিং অ্যান্ড মেকিং’ কোর্সের পিচিং সেশনে নির্বাচিত দুটি গ্রুপকে প্রযোজনার জন্য ১৫ হাজার টাকা করে নগদ অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কারিগরি সহায়তাও পাবে।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নির্বাচিত শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর এবং সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়া ‘The Other Colour of White’ ডকুমেন্টারিটি নির্মাণ করবেন চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. রাব্বি ইসলাম, মাঈন উদ্দিন আহমেদ, সামিরা ইসলাম ও শিহাব শারার নিহাল। অন্যদিকে ‘রাখের উপবাস’ নির্মাণ করবেন শাহারিয়া জাহান, আরিফ হাসান, নিসরাত জাহান ও হৃদি ঋত্বিকা।
উল্লেখ্য, নির্বাচিত দুটি ডকুমেন্টারি নির্মাণে অর্থায়ন করছে ইনফোল্ড মিডিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.