কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ নূরে আলম তানু ভূঁইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কচুয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব শামীম হাসান রাবু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ নাহিদ সরদার ও মোহাম্মদ ওবায়দুল হোসেন তিমির, উপজেলা যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন, কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খান, একলাছুর রহমান, সোহরাব হোসেন বাবুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে নূরে আলম তানু ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.