তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় পরিমাপে কম পেট্রোল দেওয়ার অভিযোগে মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিমাপযন্ত্র মেরামত না করা পর্যন্ত স্টেশনটির তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা বাজারের মেলাখোলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে নির্ধারিত মূল্যে পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত পরিমাপের চেয়ে কম পেট্রোল দেওয়ায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিমাপযন্ত্র মেরামত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.