যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। এ কার্যক্রম চলবে আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা ১৫ দিন সময় পাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক কুবায়েত আলী বিশ্বাস।
তিনি জানান, ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়ে ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলোকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তিনি আরও জানান, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কলেজগুলোকে ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীর ছবি, বিষয় কোড, ক্লাস রোল ও গ্রুপের নামসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.