চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইন সেরেক্স কফ সিরাপ’সহ মো. মিঠুন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হোসেনভিটা গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মিঠুনকে আটক করা হয়।
আটক মিঠুন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মনজুর রহমানের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.