প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২২, ২:১৭ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসিমকে প্রধান আসামি করে হত্যা মামলা

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাকুইবুনিয়া গ্রামের সুবোধ শিকদার (৫৫) হত্যা মামলায় টুংগীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস কে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ আদালতে এ মামলা দায়ের করা হয়।
নিহত সুবোধ শিকদারের ভাতিজা মিলন সিকদার জানান, কয়েক দিন ঘোরাঘুরি করেও আমরা টুঙ্গীপাড়া থানায় মামলা দায়ের করতে পারিনি। আসামি প্রভাবশালী হওয়ায় টুঙ্গিপাড়া থানা আমাদের মামলা গ্রহণ করেনি। পরে আমরা নিরুপায় হয়ে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি।
মিলন সিকদার আরো বলেন আদালতে মামলা হলেও আসামিরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাসের মুঠোফোন বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হলো না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.