
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মাছুম হালদারের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও দোকানঘর পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়ালা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
দোকান মালিক মাছুম হালদার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে কে বা কারা শত্রুতার জেরে দোকানে আগুন দিয়েছে বলে তাঁর অভিযোগ। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দোকানের মালামাল ও ঘরের ব্যাপক ক্ষতি হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মাছুম হালদার।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দোকান মালিক লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.