কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে পুলিশের বিশেষ অভিযানে চার মামলায় সাজাপ্রাপ্ত ও পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফেরদাউস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-১০-এর সিপিসি (যাত্রাবাড়ী ক্যাম্প)-এর সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডাসার থানা পুলিশ।
গ্রেপ্তার ফেরদাউস হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেরদাউসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলায় আদালতের সাজা এবং আরও পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুরের আদালতে পাঠানো হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, গ্রেপ্তার ফেরদাউসের বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত। এসআরবি-১০-এর সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.