আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে ব্র্যাকের ওয়াশ কর্মসূচির আওতায় ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টেশনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
মাদরাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও বলেন, শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অপরিহার্য। ব্র্যাকের এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস পরিবার ও সমাজকেও সচেতন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সোজাউদ্দীন ও উপজেলা ব্র্যাক কর্মকর্তা। এ ছাড়া উপস্থিত ছিলেন চকশিমলা দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী বাদল।
এ সময় মাদরাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত পাইপড ওয়াটার স্টেশন ও হ্যান্ড ওয়াশিং কর্নার ঘুরে দেখেন এবং এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.