
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ ফজর কচুয়া কারিগরি কলেজ মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইজতেমায় বাগেরহাট জেলার নয়টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠেছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমায় দেশি-বিদেশি বিশিষ্ট ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক এবং ইসলামের আদর্শ নিয়ে বয়ান করছেন। মুসল্লিদের জন্য ওজু, গোসল, বিশুদ্ধ পানীয় জল ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.