শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সখিপুরের হাজী নয়ন শরিফ সরকার কান্দি ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে নিমতলা ফুটবল একাদশ ও সখিপুর ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলে জয়লাভ করে নিমতলা ফুটবল একাদশ। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও ট্রফি দেওয়া হয়। রানারআপ দলকেও ক্রেস্ট ও ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন। বিশেষ অতিথি ছিলেন মাকসুদুর রহমান মুসু সরকার ও সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ সরকার।
এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেন, মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে গ্রাম থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল শরিফ সরকার, মঞ্জুরুল ইসলাম সরদার, সখিপুর থানা বিএনপির সদস্যসচিব মোজারুল ইসলাম সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক সরকার, সখিপুর ১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কামাল হোসেন বেপারী, সমাজসেবক বাচ্চু মাঝি, সাইফুল ইসলাম সরদার, ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আবুল হোসেন সিকদার, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি বিএম কবির ও সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.