খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. উজ্জল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সদস্য এবং ৩ নম্বর ছাগলাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার কুশলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজ্জল শেখ ওই এলাকার আব্দুল ওদুদ শেখের ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস জানান, নাশকতার মামলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. উজ্জল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.