আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গুনাকরকাটি বাজারে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুঞ্জুরুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, উপজেলা যুবদল নেতা ফিরোজ আহমেদ জর্জ, চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান বাবলু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুজন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম গাজী, চেয়ারম্যান প্রার্থী জাহিদা ইসলাম পুতুল, ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ মালি ও শ্রমিক দলের সভাপতি আব্দুল আলীম প্রমুখ।
সভা শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.