রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৪ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব সোহানুর রহমান সোহান, কৃষক দলের সভাপতি আবু হারিছ বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত কৃষক ও কৃষাণীদের হাতে বিনামূল্যে সরিষার বীজ ও সার তুলে দেওয়া হয়। রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.