শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ফুটবল দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রম থেকে ১৬ জন ফুটবলার নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় গোয়ালন্দ ফুটবল একাডেমির আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি।
বাছাই কার্যক্রমে নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ইভেন্ট ম্যানেজার মো. জিল্লুর রহমান রিপন।
গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম মোল্লা, গোয়ালন্দ ফুটবল একাডেমির সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, একাডেমির কোচ নৃত্যানন্দন নন্দী নৃত্য ও সহকারী কোচ মো. এরশাদ মন্ডলসহ পৌরসভা ও চার ইউনিয়ন থেকে আসা খেলোয়াড়রা।
প্রধান অতিথি মুরাদ আল রেজা বলেন, শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। বাছাই কার্যক্রমে নির্বাচিত খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.