বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ায় অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সহসভাপতি আমজাদুল হক সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম হুদা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া ও সুরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন ও রাজু আহমেদ, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি দুলি বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.