খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় নাশকতার মামলায় রবিউল ইসলাম শেখ নামে বঙ্গবন্ধু প্রজন্মলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) উপজেলার তেরখাদা বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রবিউল ইসলাম শেখ তেরখাদা উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার কাচিকাটা গ্রামের মৃত গোলাম শেখের ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযানে রবিউল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.