গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র কর, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ হোসেন, মিঠুন বণিক ও আবুল কালাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের মোট ১ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় কৃষকদের খেসারি, মুগ, সয়াবিন ও সূর্যমুখীর বীজ এবং সার দেওয়া হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি ও রবি মৌসুমে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.