কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যুবলীগ নেতা হায়দার হাজরার নেতৃত্বে উপজেলার বালিয়াভাঙ্গা বাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থকরা কোটালীপাড়া থানার সামনে এবং পরে উপজেলা পরিষদের সামনের সড়কে পৃথক মিছিল করেন। এ সময় মিছিলের কারণে কোটালীপাড়া থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ফটকের ভেতরে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর তাঁরা সেখান থেকে চলে যান।
এ ছাড়া উপজেলার সদর এলাকার ঘাঘর বাজার, কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রাম, আমতলী ইউনিয়নের ওয়াপদারহাট ও মনসাবাড়ি এবং হিরণ ইউনিয়নের হিরণ গ্রামেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল করার খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.