কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান কাকলী, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন ও একাডেমিক সুপারভাইজার দিল আফরোজসহ অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ২ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।
কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.