ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা-শেখপাড়া সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণ করা জমি থেকে ৩৪টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের বসন্তপুর ও মতনেজা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের আইন কর্মকর্তা পীযূষ চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান উল কবির, উপসহকারী প্রকৌশলী জিয়াউদ্দিন ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে জানান, সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য সরকারি উদ্যোগে অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.