কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ঘোষিত কৃষি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালি গ্রামে এ কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কৃষি পরিচালক মো. আবুল কালাম আজাদ।
সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের তথ্য সংগ্রহ শুরু হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ ও যাচাই, ছবি ধারণসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নথিভুক্ত করেন।
তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় অতিরিক্ত কৃষি পরিচালক মো. আবুল কালাম আজাদ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি খামারবাড়ির উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপপরিচালক যুথিকা পাল, কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাম্মৎ ফারহানা তাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশির, অদিতি রানী ও খাদিজা বেগম। এ ছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.