একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি তারেক ও সাধারণ সম্পাদক উবায়দুলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
শোডাউনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের নেতারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে। কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.