বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পৌর শহরের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৫টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষায় মেধা ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
এদিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.