জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী শফিক (৪৪) ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জহুরুল ইসলাম জনি (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের পুলিশ সুপার শাহানাজ বেগমের দিকনির্দেশনায় এবং পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিক উপজেলার পূর্ব কৃষ্ণপুর (আদর্শগ্রাম) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। অপরদিকে জহুরুল ইসলাম জনি খাড়িয়াপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, পাঁচবিবিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.