মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী এবং দুই প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কালিয়ায় পৌঁছে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান (মিলু), কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিমসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কারও কাম্য নয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনগতভাবে বিচারের মুখোমুখি করতে হবে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি ভবিষ্যতে কালিয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.