নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২১ নভেম্বর) সকালে শিবপুর-মনোহরদী সড়কের চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর থেকে মনোহরদীগামী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা শিবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর লেগুনাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত নারীর বাড়ি মনোহরদী উপজেলার নদাই গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.