কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি
বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে এ মাইকিং করা হয়।
মাইকিংয়ে জানানো হয়, আগামীকাল রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে মাইকিংয়ে জানানো হয়।
ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির প্রচারণায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘রোববার দুপুরে রামদিয়ায় আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের পক্ষ থেকে সেখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.