মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় গ্রামীণ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পল্লী চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী চিকিৎসকদের মাঝে ব্লাড প্রেসার মেশিন, স্টেথোস্কোপ ও চিকিৎসা সরঞ্জাম বহনের ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক সময় হাতের কাছেই তাঁদের কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাঁদের সেবার মান ও সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.