কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ মো. ইব্রাহীম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-১২। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন পাকুড়িয়া সরদারপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ইব্রাহীম হোসেন উপজেলার একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২-এর সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল পাকুড়িয়া গ্রামের সরদারপাড়া বাজারে অভিযান চালায়। এ সময় মামুন ফয়সালের ফার্নিচারের দোকানের পাশের পাকা সড়ক থেকে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ ইব্রাহীম হোসেনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা গাঁজাসহ তাঁকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.