পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নজিপুর পৌর এলাকার পুঁইয়া বুড়া কালিমাতা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুঁইয়া ও বাদ-পুঁইয়া গ্রামের ভক্তদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি। এছাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিজেন্দ্রনাথ চন্দ্র সাহা।
এ সময় বক্তারা বলেন, নতুন মন্দির নির্মাণের উদ্যোগ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ভক্তি এবং আধ্যাত্মিক চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্দিরটি নির্মিত হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার জন্য স্থায়ী উপাসনালয় পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.