ফরিদপুর প্রতিনিধি
নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) বিকেলে দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মুস্তাফিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম খুঁজে পান দুদক কর্মকর্তারা।
অভিযান শেষে উপপরিচালক মুস্তাফিজ সাংবাদিকদের জানান, রোগীদের খাবার সরবরাহে অনিয়ম, বহির্বিভাগে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টিকিটের দাম আদায়, কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাসপাতালের অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে পাওয়া বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন উপস্থাপন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.