প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী দাদি !

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী দাদি দুলী মন্ডল।
আজ সোমবার তিনি উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নাতি সুজন মন্ডলের কোলে চড়ে এসে ভোট দেন।
দুলী মন্ডল রাজাপুর গ্রামের মৃত ভদ্র মন্ডলের স্ত্রী।
এবারই প্রথম কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল কান্তি বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী, হিরণ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, কান্দি, আমতলী, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ ও কুশলা ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই ১০ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, এডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, রাফেজা বেগম, মিজানুর রহমান হাওলাদার মানিক, ভীম চন্দ্র বাগচী, চৌধুরী সুলতান মাহমুদ কালু নির্বাচিত হয়েছেন।
দুলী মন্ডল বলেন, ‘জীবনে অনেক ভোট দিছি। কিন্তু এবার অন্য ভাবে ভোট দিলাম। একটা মেশিনে হাত ছোঁয়াইলাম আর ভোট হইয়া গ্যালো’।
উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান নবধারা কে বলেন, কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ব্যালট ও ১টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ১১টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.