আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির অনুমোদিত কৃষক-কৃষাণীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল সোবহান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ২০০ জন সরিষাচাষিকে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ১০ জন মুগডাল চাষিকে পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১৫০ জন সূর্যমুখী চাষিকে ৮০০ গ্রাম করে বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও এক কেজি করে বোরন সার দেওয়া হয়েছে।
রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.