কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, মাদক ও পরোয়ানাভুক্ত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের হারাগাছ ইউনিয়নের সক্রিয় সদস্য মাইদুল ইসলাম মুকুলকে নাজিরদহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ১২টার দিকে টেপামধুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসমত আলীকে বিশ্বনাথ গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট থলপাড়া এলাকায় সফিকুল ইসলামের ইটভাটার একটি টিনের ঘরে অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবাসহ রাজু মিয়া ও মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁরা মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। একই এলাকা থেকে পরোয়ানামূলে পূর্ব চাঁনঘাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে গোলজার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.