গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি দোকান থেকে অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গৌরনদী বন্দর ও টরকী বন্দরের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে চারটি দোকানকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকসেদুল্লাহ। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা এবং গৌরনদী মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকসেদুল্লাহ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.