শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
আটক কিশোররা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার কর্ণজোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই দুই কিশোরকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.