এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ নারীকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে।
মুফতি শরিফুল ইসলামের উদ্যোগে এবং GRT-এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রশিক্ষণ শেষে ৫০ জন নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। প্রতিটি মেশিনের সঙ্গে কাজের টেবিলসহ সেলাই কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামও বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানান, নারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জাম পেয়ে উপকারভোগীরা নিজেরাই সেলাইয়ের কাজ শুরু করে আয় করতে পারবেন। এতে পরিবারের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীলতা বাড়বে।
স্থানীয়দের আশা, নারীদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করে তোলার এ উদ্যোগ বালিয়াডাঙ্গীর কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.