কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় নুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরক মণ্ডল নেজারকুটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, নুর ইসলাম মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.