কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-১২।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা ওই গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল বাহিরমাদী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ বোতল এস্কাফসহ মাসুদ রানাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি সুত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.