নড়াইল প্রতিনিধি
নড়াইলে নাশকতার মামলায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আশিক ভট্টাচার্য (৩০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশিক ভট্টাচার্য নড়াইল পৌর এলাকার মিঠু ভট্টাচার্যের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলার আসামি হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, আশিক ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন। বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.