গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ২৩ জন উদ্যোক্তার মাঝে ৭৫ লাখ টাকার ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কর্মসংস্থান ব্যাংকের গৌরনদী শাখার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বাটাজোর ইউনিয়নের প্রশাসক ডা. পলাশ সরকার পিএএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. এ হালিম খান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়ার মৎস্য আহরণ, মৎস্যচাষ, পোল্ট্রি ও গবাদিপশু পালনের সঙ্গে যুক্ত ২৩ জন উদ্যোক্তার হাতে মোট ৭৫ লাখ টাকার ক্ষুদ্রঋণের চেক তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ঋণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এবং এ খাতে নতুন কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.