নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় মজিরণ বেওয়া (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিরণ বেওয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে সড়ক পার হচ্ছিলেন মজিরণ বেওয়া। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.